প্রকাশের তারিখঃ Dec 25, 2025 ইং
ফেনীতে ৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফেনীর ছাগলনাইয়ায় ৬৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফেনীর র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ওমর ফারুক (৩২)। তিনি ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার আমির হোসেনের পুত্র।
গতকাল (২৪ ডিসেম্বর) বুধবার বিকেলে ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া লস্কর দিঘীর পাড়স্থ ওমানী হক ট্রেডার্সের সামনে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের উপর নজরদারির চেকপোস্ট বসায় র্যাব। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাইক্রোবাসটি থেকে ৩ টি কালো রংয়ের ও ১টি সিলভার রংয়ের কাপড়ের ব্যাগে উদ্ধার করা হয়, যার ভিতরে ৬৪ কেজি গাঁজা ছিল। প্রতিটি ব্যাগে ০৮টি করে ৩২ টি গাঁজার বান্ডিল ছিল। যার আনুমানিক মূল ৬ লক্ষ ৪০ হাজার টাকা। এসময় সাদা রংয়ের মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণি ১৯ (গ)/৩৮ ধারায় অপরাধ করায় ৩৬(১) এর সারণি ১৯ (গ)/৩৮ ধারা মূলে জব্দকৃত মাইক্রোবাস ও মাদকসহ ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.